অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

তাড়াশে এক কৃষকের ৭টি গরু চুরি

আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে গরুর গোয়াল ঘরের মাটির দেয়াল ভেঙ্গে এক কৃষকের ৭টি গরু চুরি হয়েছে।

শনিবার (২৪ মে) দিবাগত রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের কৃষক সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, প্রতি শনিবার সন্ধ্যায় সাইফুল ইসলাম গরু গুলো গোয়াল ঘরে রেখে তালাবদ্ধ করে রেখে পরিবারের সবাই রাতে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরের দল ওই কৃষকের বাড়িতে গিয়ে গরুর গোয়াল ঘরের জানালা ভেঙ্গে ভেতরে ঢুকে। তারপর কোদাল দিয়ে ঘরের মাটির দেয়াল ভেঙ্গে গাভি, বকনা, ষাঁড় ও বাছুর সহ ৭টি গরু চুরি করে নিয়ে যায়।
কৃষক সাইফুল ইসলাম জানায়, সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখি গোয়ালের জানালা ও মাটির দেয়াল ভেঙ্গে চোরের দল ৭টি গরু নিয়ে গেছে। এতে চুরি হওয়া ৭টি গরুর দাম প্রায় সাড়ে ৬ লাখ টাকা হবে সবগুলো গরু চুরি হওয়াতে আর্থিকভাবে নিঃস্ব হয়ে গেলাম।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে গরু চুরির ঘটনায় চোরাই চক্রকে ধরতে অভিযান চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

তাড়াশে এক কৃষকের ৭টি গরু চুরি

আপডেট টাইম : ১১:৪৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫