অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সীমান্তরক্ষী বাহিনীকে জিম্মি করে রেখেছিলেন শেখ হাসিনা

নিজস্ব সংবাদদাতা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তরক্ষী বাহিনী-বিজিবিকে জিম্মি করে রেখেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘আমাদের বিজিবি আছে। আমরা জানি তারা আমাদের অকুতোভয় সীমান্তরক্ষী। তাদের এত দিন ধরে আওয়ামী লীগ ও শেখ হাসিনা জিম্মি করে রেখেছিলেন।

তাদের (বিজিবি) যতটুকু শক্তিমাত্রা সেটুকু তারা প্রকাশ করতে পারেনি। তাদেরকে বিএসএফের কাছে সব সময় ছোট করে রাখা হয়েছিল।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম শহরের চোরঙ্গী মোড়ে এনসিপি আয়োজিত এক পথসভায় দেওয়া বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন। তিনি বলেন, ‘যত দিন শেখ হাসিনা ভারতে থাকবেন, তত দিন দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না।

তারা যদি সম্পর্ক ভালো করতে চায় তাহলে প্রতিবেশী হিসেবে আমাদের সঙ্গে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক হতে হবে।’ সারজিস বলেন, ‘প্রয়োজনে আরো জীবন দেব, রক্ত দেব, কিন্তু দেশের সার্বভৌমত্ব কোনো দেশের কাছে বিকিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। নিজের দেশ নিজের মা; ফলে দেশকে নিজের বুক দিয়ে আগলে রাখতে হবে। এই বাংলাদেশ শুধু ভারত নয়, পৃথিবীর কোনো দেশের দাসত্ব করার দেশ না।’

 পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ড. আতিক মুজাহিদ, সাদিয়া ফারজানা দিনা, আবু সাঈদ লিওন, রাসেল, মিথুন আলী, নাছের খান।

আরো উপস্থিত ছিলেন, যুগ্নমুখ্য সংগঠক এডভোকেট, আলী নাসের খান,সংগঠক যুগ্ম মুখ্য ডাঃ মাহমুদা মিতু, মাহিয়া ফারজানা দিনা।কেন্দ্রীয় সদস্য সংগঠক,রফিকুল ইসলাম কনক ও রাসেল আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভাশেষে নেতারা হাতীবান্ধা উপজেলার উদ্দেশ্যে জনসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনার উদ্দেশে রওনা দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সীমান্তরক্ষী বাহিনীকে জিম্মি করে রেখেছিলেন শেখ হাসিনা

আপডেট টাইম : ০৫:১৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫