পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ

ফুটবলেও বাংলাদেশ জয়ী

বাংলার খবর২৪.কম 1414420888: ক্রিকেটে উল্লাসের দিনে ফুটবল মাঠেও এলো এক দুর্দান্ত জয়। রাজশাহীর মাটিতে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচে ১-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। ফুটবলেও জয়ী বাংলাদেশ
মাঠে বলের দখল নিয়ে চরম প্রতিদ্বন্দ্বিতা, পেছনে দর্শকের উপচে পড়া ভীড়- ফোকাস বাংলা

আজ সোমবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রীতি ম্যাচ শুরুর ৩ মিনিটের মধ্যে অধিনায়ক মামুনুল ইসলামকে ফাউল করা হয় হয় বক্সের ভেতর। পেনাল্টি পায় বাংলাদেশ। সুযোগটা হাতছাড়া করলেন না জাহিদ হাসান এমিলি। আন্তর্জাতিক ম্যাচে নিজের ১৮ নম্বর গোলটা করে ফেললেন এই সুযোগেই। শেষ পর্যন্ত সেই গোলেই নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য।

২৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় শ্রীলঙ্কা। গোলরক্ষক রাসেল মাহমুদের দক্ষতায় বৃথা যায় সেটি।

আজ অবশ্য বাংলাদেশ দলের পারফরমেন্স শ্রীলঙ্কার চেয়ে চৌকষ ছিল শুরু থেকেই। রক্ষণ, আক্রমণ কিংবা মধ্যমাঠের নিয়ন্ত্রণ- কিছুতেই এমিলিদের সঙ্গে কুলিয়ে উঠতে পারছিল না সফরকারীরা। ৩২ মিনিটে বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে গোল করা শ্রীলঙ্কার রোশানের ফ্রি কিক বৃথা যায় গোলবারে লেগে।

বিরতির আগেই চোট নিয়ে মাঠ ছাড়েন মধ্য মাঠের জাদুকর মামুনুল ইসলাম। দ্বিতীয়ার্ধে তারপরও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছে বাংলাদেশ। কিন্তু এমিলির হেড লক্ষ্যভেদ করতে না পারায় এবং মিঠুন চৌধুরী অফসাইডের ফাঁদে পড়ায় সুযোগগুলো কাজে লাগেনি।

শেষ পর্যন্ত ১-০ গোলের পরাজয়ই মেনে নিতে হল শ্রীলঙ্কাকে।

এতে জয় দিয়ে শুভসূচনা হল রাজশাহী ভেন্যুর। আর চার বছর আগে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের প্রতিশোধটাও তুলে নিল বাংলাদেশ।

Tag :

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম

ফুটবলেও বাংলাদেশ জয়ী

আপডেট টাইম : ০২:৪৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪