অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

যশোরে কলেজ শিক্ষককে কুপিয়েছে দুর্বৃত্তরা

বাংলার খবর২৪.কম 139987009414_55983: বাগেরহাট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামানকে (৪৮) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে যশোরের মণিরামপুরের গোলায়দাহ খেদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

একই সাথে যশোর সরকারি এম এম কলেজের শিক্ষার্থী পবিত্র বিশ্বাসকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় ওই শিক্ষকের ব্যাহৃত ল্যাপটপটি নিয়ে যায় তারা।

হাসানুজ্জামান সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের এ কে এম ইউনুস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সহকারী অধ্যাপক হাসানুজ্জামান ব্যক্তিগত কাজ শেষ করে তার ছাত্র পবিত্র বিশ্বাসকে সাথে নিয়ে মণিরামপুর থেকে যশোর ফিরছিলেন। পথে গোয়ালদাহ খেদাপাড়া নামকস্থালে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এসময় ছাত্র পবিত্র বিশ্বাসকেও আগাত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত সোয়া ৯টায় এ রিপোর্ট লেখার সময় হাসপাতালে তার অপারেশন চলছিল।

এ ব্যাপারে যশোর পুলিশের মুখপাত্র (সহকারী পুলিশ সুপার) রেশমা শারমিন জানান, রক্তাক্ত অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্বৃত্তদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যশোরে কলেজ শিক্ষককে কুপিয়েছে দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০৩:৩৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪