
ডেস্ক : বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান।
আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ০৩(তিন) জনের প্রত্যেককে ৩০ (ত্রিশ) দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ০৩(তিন) জনকে মোট ২৮০০০/- (আঠাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন বিআরটিএ এর ভ্রমমাণ আদালত। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, ১.নামঃ নিত্য চন্দ্র সেন (৪০), পিতাঃ মৃত তরণী কান্ত, নর্দা, বসুন্ধরা, ঢাকা।
২.মোঃ শামীম (৪৬), পিতাঃ মোঃ আরব আলী।
৩.আবজালুল হাসান (৫৬), পিতাঃ মোঃ হাসান আলী, ১৬৫/২, মাদারটেক, বাসাবো, ঢাকা।
এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বাংলার খবর ডেস্ক : 



















