অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস Logo আমি বেঁচে থাকতে রূপগঞ্জের মানুষকে উচ্ছেদ করার কোনো অপচেষ্টা সফল হতে দেব না।’: দিপু ভূইয়া

কাদের গণি চৌধুরীকে সদস্য করে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন

ডেস্ক : বিএফইউজে এর মহাসচিব কাদের গণি চৌধুরী ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও দৈনিক দিনকালের সম্পাদক আতিকুর রহমান রুমনকে সদস্য করে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে সরকার। রোববার (৫ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে।
অফিস আদেশ অনুযায়ী, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তাকে কমিটির সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ মো. শফিকুল ইসলাম এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উম্মে মারুফাকে। তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা (প্রটোকল) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, কার্ড-সংক্রান্ত আপত্তি ও অভিযোগের শুনানি এবং নিষ্পত্তি, পাশাপাশি প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সরকারের কাছে সুপারিশ করা।

উল্লেখ্য, ২০২৫ সালে প্রণীত নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় স্থায়ী ও অস্থায়ী কার্ডের পরিবর্তে তিন বছর মেয়াদি একক প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড চালুর বিধান রাখা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

কাদের গণি চৌধুরীকে সদস্য করে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন

আপডেট টাইম : ০৭:২৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬