পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

‘দেশ শাসন করতে গোপন চুক্তি করছে আ’লীগ’

বাংলার খবর২৪.কমindex_56195 : তাবেদার প্রতিনিধি হয়ে দেশ শাসন করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ অনেক গোপন চুক্তি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

তিনি বলেন, অবৈধভাবে গদি আঁকড়ে ধরে রাখতে আওয়ামী লীগ যতোই কষ্ট করুক না কেন তা কখনোই হতে দেয়া হবে না।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা করেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গত ৫ জানুয়ারির একতরফা তামাশার নির্বাচনের পর থেকে দেশের মানুষ এখন পরাধীন। একদলীয় শাসনের নিষ্ঠুর জাঁতাকলে জনগণকে পিষ্ট করতে বিরোধী দলের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। তাছাড়া জনগণকে দমানোর জন্য এখন পুলিশ ও সশস্ত্র সন্ত্রাসীই তাদের একমাত্র অবলম্বন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ও তার সরকারের অবৈধ সত্ত্বা নিয়ে দেশ-বিদেশে যে ধিক্কার উঠেছে তাকে গায়ে না মেখে নির্লজ্জের মতো তারা বিদেশে সফর করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

‘দেশ শাসন করতে গোপন চুক্তি করছে আ’লীগ’

আপডেট টাইম : ০৮:১৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০১৪