পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিদেশি লিগে ফিরছেন সাকিব!

বাংলার খবর২৪.কমsakib_57666, ঢাকা : বিদেশি লিগ খেলার ব্যাপারে অলরাউন্ডার সাময়িক যে নিষেদ্ধাজ্ঞা আছে তা অচিরেই উঠিয়ে নেওয়া হতে পারে। এমনটিই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার আইসিসির সভা শেষে দেশে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখী হয়ে বিসিবি প্রধান বলেছেন, ‘সাকিব বিশ্বমানের খেলোয়াড়। মৌখিকভাবে ও আমাকে বলেছিল, বিদেশে খেলার ব্যাপারে ছাড়পত্র পেতে একটা চিঠি দিতে চায়।

আমি বলেছিলাম, খেলার ওপর সব নির্ভর করবে। তবে গত দুই ম্যাচে ও যা খেললো, তাতে এখন আবেদন করলে, না করাটা খুব কঠিন হয়ে যাবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমি দেখেছি, ওর কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে এবং মাঠেও তার প্রতিফলন হচ্ছে। ওকে ছাড় দেওয়া যায়। তবে বোর্ড মিটিংয়ে বসেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৭ জুলাই সাকিব আল-হাসানকে ছয় মাস নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি লিগে খেলার ছাড়পত্র পাবেননা সাকিব এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয় বিসিবি কর্তৃক।

পরে বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের শাস্তির মেয়াদ কমায় বিসিবি। ফলে গত ১৫ সেপ্টেম্বর থেকে ক্রিকেটে ফিরতে পারে সাকিব। কিন্তু সেটা কেবল আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে। বিদেশি লিগ খেলার ছাড়পত্র না দেওয়ার ব্যাপারে আগের সিদ্ধান্তেই অটল ছিলো বিসিবি। অবশেষে এটি তুলে নেওয়ার আশ্বাস দিলো বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিদেশি লিগে ফিরছেন সাকিব!

আপডেট টাইম : ০২:২৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০১৪