পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রিমিয়ার লিগ: প্রথম দিনে জয় পেয়েছে পারটেক্স, গাজী ট্যাঙ্ক ও প্রাইম দোলেশ্ব

বাংলার খবর২৪.কমlig_57672, ঢাকা : দীর্ঘ প্রতিক্ষার পর শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। আর মঙ্গলবার আসরের প্রথম দিনে নিজ নিজ দলের হয়ে জয় পেয়েছে পাটেক্স স্পোটিং ক্লাব, গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর।

দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১১ রানে হারিয়েছে পারটেক্স স্পোটিং ক্লাব। অপর ম্যাচে ওল্ড ডিওএইচএসকে ২৪৭ রানের বিশাল ব্যাবধানে হারিয়েছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। সর্বশেষ ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রকে ১৩৯ রানের ব্যবধানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে শেখ জামাল এবং পারটেক্স স্পোটিং ক্লাবের ম্যাচটি। টস জিতে প্রথমে ব্যাটিং রতে নেমে রোশান সিলভার সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২০০ রান তোলে। দলের পক্ষে রোশান সিলভা সর্বোচ্চ ১১১ রান করেন।

এরপর জয়ের জন্য ২০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৮৯ রান তুলতে সক্ষম হয় শেখ জামাল। ফলে ১১ রানের পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় ধানমন্ডির ক্লাবটিকে।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ও ওল্ড ডিওএইচএসের ম্যাচটি। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে ছয় উইকেটে ৩৫৭ রানের বিশাল সংগ্রহ দাড় করায় গাজী ট্যাঙ্ক। দলের পক্ষে আজহার জাহেদীর সর্বোচ্চ ১৪১ রান করেন।

জবাবে ৪১.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১০ রান তুলতে সামর্থ হয় ওল্ড ডিওএইচএস। ফলে ২৪৭ রানের বড় জয় পায় গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স।

দিনের শেষ ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ১৩৯ রানের জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। ম্যাটটি অনুষ্ঠিত হয়েছে বিকেএসপির ৩ নাম্বার মাঠে। টস জিতে প্রথম ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৭৩ তোলে প্রাইম দোলেশ্বর। দলে পক্ষে আসিফ আহমেদ সর্বোচ্চ ৬৩ রান করেছেন।

এরপর ২৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৩৮.৪ ওভারে ১৩৪ রান তুলেই গুটিয়ে যায় কলাবাগান। ফলে ১৩৯ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে প্রাইম দোলেশ্বর।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

প্রিমিয়ার লিগ: প্রথম দিনে জয় পেয়েছে পারটেক্স, গাজী ট্যাঙ্ক ও প্রাইম দোলেশ্ব

আপডেট টাইম : ০৩:০০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০১৪