অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী Logo লালমনিরহাট-৩ আসনে জামায়াতের প্রার্থী আবু তাহেরের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুনের মরদেহ ফেরত Logo পশ্চিমগাঁও মাদ্রাসা-ই ইসলামিয়া জামিউল উলূম এর তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ১ম দিন অনুষ্ঠিত

রাশিয়া-পশ্চিম দন্দ্ব চরমে: নিষেধাজ্ঞার জবাবে পাল্টা নিষেধাজ্ঞা

বাংলার খবর২৪.কম:500x350_f12bad8ebcdb2604995a0a36593dd182_Russia20140807193244পশ্চিমা দেশগুলো থেকে খাদ্য আমদানিতে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে এ পদক্ষেপ নিয়েছে দেশটি।

এতে করে রাশিয়া বনাম পশ্চিমা দ্বন্দ্ব চরম রূপ নিয়েছে। ক্রমেই তা ঠান্ডা লড়াইয়ের চূড়ান্ত পথে ধাবিত হচ্ছে।

রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা যেসব দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেসব দেশের জন্য রাশিয়ার খাদ্য আমদানিবিষয়ক নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ফলমূল, শাকসবজি, মাংস, মাছ, দুধ এবং দুগ্ধজাতীয় পণ্য। অস্ট্রেলিয়া, কানাডা এবং নরওয়েও এ নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে, যদিও এ দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি রাশিয়া।

মেদভেদেভ আরো জানান, রাশিয়ার আকাশ সীমায় ইউক্রেনের উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর উড়োজাহাজের ক্ষেত্রেও একই ধরনের নিষেধাজ্ঞার কথা চিন্তা করা হচ্ছে।
রাশিয়া নিয়ন্ত্রিত আকাশ সীমায় নিষেধাজ্ঞা আরোপ করায় পশ্চিমা দেশগুলো থেকে এশিয়ার দেশগুলোতে আসা উড়োজাহাজের পরিবহণ খরচ অনেক বেড়ে যাবে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

গত বছরে ইউরোপের দেশগুলো রাশিয়ায় ১ হাজার ১৮০ কোটি মার্কিন ডলার মূল্যের খাদ্য রপ্তানি করে। এ সময় যুক্তরাষ্ট্র ১৩০ কোটি মার্কিন ডলার মূল্যের খাদ্য রপ্তানি করে। খাদ্য রপ্তানিতে ইউরোপের জন্য দ্বিতীয় বৃহত্তর বাজার রাশিয়া, মোট রপ্তানির ১০ শতাংশ। প্রথম যুক্তরাষ্ট্র, মোট রপ্তানির ১৩ শতাংশ। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, পূর্ব ইউক্রেনকে অস্থিতিশীল করেছে রাশিয়া এবং তাদের অস্ত্র ও সমরযান দিয়ে সহায়তা করছে দেশটি। এর ফলে রাশিয়ার ওপর অবরোধ আরোপ করে দেশগুলো।

ইউক্রেন থেকে ক্রিমিয়া বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রথম দফায় রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমারা। এরপর দ্বিতীয় দফায় আবারও রাশিয়ার অর্থনীতির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তারা। এ পর্যায়ে রাশিয়ার শীর্ষ ব্যবসায়ী এবং কয়েকজন রাজনীতিকের ওপরেও তা কার্যকর হয়। এতে অর্থনৈতিকভাবে খানিক চাপে পড়ে রাশিয়া। এর জবাবে এবার পশ্চিমা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করল দেশটি।

Tag :
জনপ্রিয় সংবাদ

১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু

রাশিয়া-পশ্চিম দন্দ্ব চরমে: নিষেধাজ্ঞার জবাবে পাল্টা নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০৮:২২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০১৪