পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দ্বিতীয় দিন শেষে ৩৯০ রানে পিছিয়ে জিম্বাবুয়ে

বাংলার খবর২৪.কমsports_57857, ঢাকা : চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৫০৩ রানে বিশাল সংগ্রহ দাড় করায় স্¦াগতিক বাংলাদেশ। এরপর জবাবে ব্যাটিং করতে নেমে ১ উইকেটে ১১৩ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারী জিম্বাবুয়ে। ফলে ৯ উইকেট হাতে রেখে এখনো ৩৯০ রানে পিছিয়ে আছে ব্রেন্ডন টেলরের দল।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের ৫০৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পরে জিম্বাবুয়ে। দলীয় ৯ রানের মাথায় ওপেনার ব্রায়ান চাড়িকে ফেরান স্বাগতিক পেসার রুবেল হোসেন। তবে এরপর প্রতিরোধ গড়ে তোলেন সিকান্দার রাজা ও হ্যামিল্টন মাসাকাদজা।

তবে দ্বিতীয় উইকেট জুটিতে ঝড়ো ১০৪ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন এই দুইজন।

দ্বিতীয় দিন শেষে ৬৫ বল খেলে ৯ টি চারের সাহায্যে ৫৩ রানে অপরাজিত আছেন সিকান্দার রাজা। তার সাথে ৮৬ বল খেলে ৭টি চার ও একটি ছক্কায় ৫১ রান নিয়ে অপরাজিত আছেন হ্যামিল্টন মাসাকাদজা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের সেঞ্চুরি এবং সাকিব আল-হাসানের হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫০৩ রানের বিশাল সংগ্রহ দাড় করায় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে ইমরুল কায়েস ১৩০ ও তামিম ইকবাল ১০৯ রান করেছেন। এছাড়া সাকিব আল-হাসান ৭১, মমিনুল হক ৪৮ ও পেসার রুবেল হোসেন ৩৫ রান করেছেন।

এছাড়া জিম্বাবুয়ের পক্ষে অলরাউন্ডার সিকান্দার রাজা সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেছেন। এছাড়া হ্যামিল্টন মাসাকাদজা, সিঙ্গি মাসাকাদজা ও থিনাশে পানিয়াঙ্গারা দুটি করে উইকেট দখল করেছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দ্বিতীয় দিন শেষে ৩৯০ রানে পিছিয়ে জিম্বাবুয়ে

আপডেট টাইম : ০২:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০১৪