পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রোববার শুরু হচ্ছে ৪র্থ টোকাই কাবাডি টুর্নামেন্ট

বাংলার খবর২৪.কমwa_sp_04_57897, ঢাকা : সমাজের সুবিধা বঞ্চিত শিশু ও কিশোরদের নানা অসামাজিক কর্মকা- থেকে বিরত রাখার উদ্দেশ্যে দেশের শীর্ষস্থানীয় ক্রীড়া পৃষ্ঠপোষক ব্র্যান্ড ওয়ালটনের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ১৬ নভেম্বর রোববার থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন ৪র্থ টোকাই কাবাডি টুর্নামেন্ট-২০১৪’।

দেশের টোকাই শিশুদের নিয়ে আয়োজিত এই কাবাডি টুর্নামেন্টের সাথে প্রথম বারের মত সম্পৃক্ত হলো দেশের স্বনামধন্য ইলেকট্রিক্স ব্র্যান্ড ওয়ালটন। অনূর্ধ্ব-১৮ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে দুটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৬টি দল অংশগ্রহণ করছে।

ক-গ্রুপে রয়েছে-স্টেডিয়াম টোকাই দল, রহমতগঞ্জ টোকাই, খিলগাঁও টোকাই। খ-গ্রুপের দল গুলো হলো- লালবাগ টোকাই, আগারগাঁও তালতলা ও গুলিস্থান টোকাই দল।

আগামী রোববার সকাল ১১টায় প্রতিযোগিতার উদ্বোধনী দিনে প্রথম খেলায় মুখোমুখি হবে স্টেডিয়াম টোকাই ও রহমতগঞ্জ টোকাই দল। পল্টন কাবাডি স্টেডিয়ামে উক্ত টুর্নামেন্ট চলবে ১৬-১৯ নভেম্বর পর্যন্ত। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দুই গ্রুপের শীর্ষ পয়েন্ট অর্জনকারী দল প্রতিদন্দ্বিতা করবে ফাইনালে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১৫ হাজার টাকা। রানার্স আপ দল পাবে ১০হাজার টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে ওয়ালটনের পক্ষ থেকে উৎসাহ পুরস্কার হোম অ্যাপ্লায়েন্স প্রদান করা হবে।

টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন; আর বি গ্রুপের এডিশনাল ডিরেক্টর ও ক্রীড়াঙ্গনের সফল আলোকিত ক্রীড়া সংগঠক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সভ-সভাপতি নিজাম উদ্দিন পারভেজ ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো: আমজাদ হোসেন মজনু ও সম্পাদক মো: স্বপন খানসহ অন্যান্যরা।

ফেডারেশনের সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম বলেন- আমরা টোকাই কাবাডি করার জন্য বেশ কিছু জায়গাতে স্পন্সরের জন্য চেষ্টা করেছি। কিন্তু কেউ এগিয়ে আসেনি। শেষে আমরা ওয়ালটনের কাছে যায় এবং তারা আমাদেই এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়। ওয়ালটন এগিয়ে না আসলে আমরা টোকাইদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করতে পারতাম না। আমরা ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ওয়ালটনকে সেই সাথে কৃতজ্ঞতা ওয়ালটনের প্রতি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রোববার শুরু হচ্ছে ৪র্থ টোকাই কাবাডি টুর্নামেন্ট

আপডেট টাইম : ০৬:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০১৪