অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের কবল থেকে মুক্তি পেয়েছে রাজশাহীর চারঘাট উপজেলার হাবিবপুর গ্রামের স্কুলছাত্রী সানজিদা আকতার লিজা।

বিয়ের আয়োজন চলাকালে বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল সাবরিনের হস্তক্ষেপে বিয়ে বন্ধ হয়।

এলাকাবাসী জানান, চারঘাট উপজেলার হাবিবপুর গ্রামের হাবলু তার দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ে সানজিদা আখতার লিজার বিয়ে ঠিক করেন পাশের বাঘা উপজেলার ইয়াছিন আলীর সঙ্গে। শুক্রবার বিয়ের নির্ধারিত দিন ছিল। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে নানা আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। পরিবারের পক্ষ থেকে বিয়ের আয়োজন করা হলেও তাতে মত ছিল না লিজার। তারপরও জোর করে বাবা-মা বিয়ের আয়োজন করেন।

অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন, স্থানীয় বেসরকারি সংস্থা থানাপাড়া সোয়ালোজের নির্বাহী পরিচালক রায়হান আলী, সহকারী পরিচালক মাহমুদা বেগমসহ স্থানীয়রা বিয়ে বাড়িতে গিয়ে অভিভাবকদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তারা বাল্যবিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

আপডেট টাইম : ০৩:১৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০১৪