পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

রাজপথ দখল করে জুলুমবাজ সরকারের পতন ঘটাতে হবে

বগুড়া: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজপথ দখল করে জুলুমবাজ সরকারের পতন ঘটাতে হবে। দেশের মানুষ এই খুনি সরকারের হাতে জিম্মি হয়ে পড়েছে। অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। প্রতিনিয়ত দুর্নীতি, দুঃশাসনের যাতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ।

শুক্রবার বিকেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উৎসবে মির্জা ফখরুল ইসলাম রঙ-বেরঙ এর বেলুন উড়িয়ে এবং বিশাল আকারের কেক কেটে তারেক রহমানের জন্মোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান বর্তমান বিশ্বের বাংলা ভাষাভাষী প্রতিটি মানুষের প্রিয় মানুষ। আওয়ামী লীগের ষড়যন্ত্রে ১/১১ এর অবৈধ সরকারের রোষানলে পড়ে প্রায় ৮ বছর যাবত তারেক রহমান নির্বাসিত জীবন-যাপন করছেন। ১/১১ এর মইন উদ্দিন-ফখরুদ্দিনের সরকার তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র করেছিল।

মির্জা ফখরুল বলেন, শুধু তারেক রহমান নয়; দেশের স্বাধীনতাবিরোধী অপশক্তি শহীদ জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে এদেশের মানুষকে তাবেদার বানাতে চেয়েছিল। তাদের ষড়যন্ত্রেই বেগম জিয়াকে কারাগারে বন্দি রেখে তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল।

ফখরুল ইসলাম আরো বলেন, আওয়ামী লীগ ৫ বছর জুলুম-নির্যাতন চালিয়েছিল বলেই দেশের মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায়নি। এজন্য বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট কেয়ারকেটার সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছিল। বেগম জিয়া বারবার আলাপ-আলোচনার মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি করেছিলেন।

কিন্তু শেখ হাসিনা সে দাবি না মেনে ৫ জানুয়ারি একদলীয় নির্বাচনের তামাশা করেছেন উল্লেখ করে ফখরুল বলেন, তিনি ৫ জানুয়ারি নির্বাচনের নামে কি করেছেন তারই উপদেষ্টা এইচটি ইমাম তা ফাঁস করেছেন। র‌্যাব-পুলিশ আর প্রশাসনের দলীয় ক্যাডারদের দিয়ে কিভাবে নির্বাচনের নাটক মঞ্চস্থ করা হয়েছিল এইচটি ইমাম তা পরিষ্কার করে জাতিকে জানিয়ে দিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। সংবিধানকে তছনছ করেছে। অর্থনীতিকে ধবংস করেছে। ব্যাংকগুলো লুট করেছে। দেশের নির্বাচন পদ্ধতিকে ধ্বংস করেছে। দেশর সব অর্জন ধ্বংস করে তারা আবারও একদলীয় বাকশালের পথে অগ্রসর হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ছাত্রলীগ সারদেশের শিক্ষাঙ্গত্রোসের রাজত্ব কায়েম করেছে। তাদের নিজেদের কোন্দলে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। নিজেরা নিজেরা গুলি খেয়ে মরছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ১৯৭৪ সালে নিজেদের ব্যর্থতা ঢাকতে যেভাবে বাকশাল কায়েম করেছিল, ঠিক একই কায়দায় আবারও এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এই সরকারের নির্দেশে পুলিশ ৩ মাসে ৩১০ জনকে গুলি করে হত্যা করেছে। নিরাপত্তা বাহিনীর নামে ৬৫ জনকে বাড়ি থেকে তুলে নিয়ে গুম করেছে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা খুনি, ফ্যাসিস্ট এবং নির্যাতনকারী দল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমাদের অস্তিত্ব থাকবে না। দেশের স্বাধীনতা বিপন্ন হবে। গণতন্ত্র ধ্বংস হবে। তাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ঘটাতে রাজপথে নামতে হবে।

দিশেহারা বাংলার মানুষকে মুক্তির পথ দেখাতে তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন। দেশ ও জনগণের মুক্তির লক্ষ্যে যেকোন মূল্যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।

পরে এই মঞ্চে জাসাস এর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।দেশের খ্যাতিমান কণ্ঠশিল্পীরা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

রাজপথ দখল করে জুলুমবাজ সরকারের পতন ঘটাতে হবে

আপডেট টাইম : ০৬:৩১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪