পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

গ্রেফতার ছাড়াই বিমান বন্দর থেকে বেরিয়েছেন লতিফ

ঢাকা : আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকী শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাইরে বেরিয়ে এসেছেন। বেশকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও তাকে গ্রেফতার করেনি প্রশাসন।

রোববার রাত ৮ টা ৩০ মিনিটে ইন্ডিয়ান এয়ার লাইন্সের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তিনি।

এরপর বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে কিছুক্ষণ অবস্থান করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, ইমিগ্রেশনে তার পাসপোর্ট জব্দের প্রক্রিয়া চললেও শেষ পর্যন্ত তা করা হয়নি।

তবে রাত ৯টা ২৬ মিনিটে তিনি বিমান বন্দরের অভ্যন্তরীণ বিমান পরিবহনের পথ দিয়ে সিলভার কালারের একটি প্রাইভেট কারে বেরিয়ে যান। গাড়ি নম্বর গ-৩৫-৭৭৮৫। বের হওয়ার সময় ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেননি লতিফ।

বিমান বন্দরের দায়িত্বরত এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আসমা আরা বেগম শীর্ষ নিউজকে জানান, আমাদের কাছে কোন গ্রেফতারি পরোয়ানা ছিল না এবং উপর থেকে কোন নির্দেশনা ছিল না তাই আমরা গ্রেফতার করিনি। আমরা জেনেছি তিনি বিমান বন্দর এলাকা থেকে চলে গেছেন।

ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দেশের বিভিন্ন আদালতে দায়ের করা মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বেশকটি গ্রেফতারি পরোয়ানা আছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

গ্রেফতার ছাড়াই বিমান বন্দর থেকে বেরিয়েছেন লতিফ

আপডেট টাইম : ০৫:৫১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০১৪