অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

খালেদার লিভ টু আপিল খারিজ

ফারুক আহম্মেদ সুজন : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দায়ের করা দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি মো.মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আবেদন দুটি খারিজ করে দেন।

আজ খালেদা জিয়ার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এডভোকেট জয়নাল আবেদীন। অন্যদিকে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন এডভোকেট খুরশিদ আলম সরকার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন, এটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে এ মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে দুটি রিট করেন। সে সময় শুনানি শেষে রিট দুটি খারিজ করে দেন হাইকোর্ট। পরে ওই খারিজ আদেশের বিরুদ্ধে চলতি বছর দুটি পৃথক লিভ টু আপিল দায়ের করেন খালেদা জিয়া।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

খালেদার লিভ টু আপিল খারিজ

আপডেট টাইম : ০৪:১৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০১৪