অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সেনাবাহিনীর সিগন্যাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে রাষ্ট্রপতি

যশোর : যশোর ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সিগন্যাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৫ম কোর পুনর্মিলনী কুচকাওয়াজে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ফোর্সেস গোল ২০৩০ এর আলোকে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি সেনাবাহিনীকে আধুনিকায়নের প্রক্রিয়া বর্তমান সরকারের সময়ই শুরু হয়েছে। বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১’-এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর ‘ফোর্সেস গোল ২০৩০’ চূড়ান্তকরণ ও পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, পেশাগত দক্ষতা বাড়াতে শুরু হয়েছে নতুন ধারার তথ্যপ্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ ও বেসামরিক শিক্ষা কার্যক্রম। সেনা সদস্যদের চাকুরীর সীমা, পদমর্যাদা ও পদোন্নতির সুযোগও বৃদ্ধি করা হয়েছে। এসব কার্যক্রম সেনাবাহিনীর আধুনিকায়নে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার সকালে যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সংসদ সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজ শেষে রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, প্যারেড কমান্ডার ও প্যারেডে অংশগ্রহণকারীদের সাথে ফটোসেশনে অংশ নেন। পরে রাষ্ট্রপতি যশোর সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল সংলগ্ন স্মৃতিসৌধ ‘অমর প্রাণ’-এ পুষ্পস্তবক অর্পণ করেন ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সেনাবাহিনীর সিগন্যাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৮:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪