অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

অঞ্চলে অঞ্চলে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান গয়েশ্বরের

ঢাকা : ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের বিরুদ্ধে অঞ্চলে অঞ্চলে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে দক্ষিণখান থানা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, আওয়ামী লীগের অতীত যেমন কলঙ্কিত, বর্তমানও কলঙ্কিত। জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ৩৪টি রাষ্ট্রের স্বীকৃতি আদায় করে কূটনৈতিক সম্পর্ক সৃষ্টি করেছিলেন। খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় ৮৩ সাল থেকে মাঠে আছেন। এক এগারোর সময় তার বাসার বিদ্যুতের লাইন পর্যন্ত কেটে দেয়া হয়।

তিনি বলেন, বিএনপির অতীত আছে, বর্তমান আছে, তাই ভবিষ্যৎও থাকবে। এই কারণেই খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগের এত ভয়।

গয়েশ্বর বলেন, বিএনপির কোনো ভয় নেই। কারণ বিএনপিতে তারেক রহমানের মতো নেতা আছে। তিনি এখন জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত।

তারেক রহমানের জন্মদিন এখন জন্মউৎসবে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিটা এমন স্ব স্ব এলাকায়ও কোনো কর্মসূচি পালন করা যাচ্ছে না। জন্মদিন পালনটাকে সরকার ভয় পাচ্ছে। সারাদেশের মানুষ মুক্তির জন্য ছটফট করছে। জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বের জন্য সাধারণ মানুষ অপেক্ষা করছে।

দক্ষিণখান থানা বিএনপির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

অঞ্চলে অঞ্চলে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান গয়েশ্বরের

আপডেট টাইম : ০২:০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০১৪