অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

নিরাপত্তা, খাদ্য, শিক্ষা ও বাণিজ্যকে অগ্রাধিকার ৩৬ দফা কাঠমান্ডু ঘোষণা

কাঠমান্ডু, নেপাল থেকে: নিরাপত্তা, খাদ্য, শিক্ষা ও বাণিজ্য বৃদ্ধিসহ ৩৬দফা কাঠমান্ডু ঘোষণা করা হয়েছে। ১৮তম সার্ক সম্মেলন শেষে এ ঘোষণা করা হয়। নেপালের প্রধানমন্ত্রী এবং সার্কের বর্তমান চেয়ারম্যান সুশীল কৈরালা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সার্ক মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এবারের সার্ক সম্মেলনে স্বাক্ষরিত হয়েছে সার্ক রাষ্ট্রসমূহের মধ্যে বিদ্যুৎ বিনিময় সংক্রান্ত জ্বালানি চুক্তি। যাত্রী ও পণ্য পরিবহণে আঞ্চলিক রেলওয়ে চুক্তিটি স্বাক্ষরিত হচ্ছে তিন মাস পরে। তবে মোটরযান চুক্তিটি আপাতত স্বাক্ষর হলো না।

৩৬দফা কাঠমান্ডু ঘোষণায় স্থান পাচ্ছে আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, বাণিজ্য, তরুণ জনশক্তি ব্যবহার, খাদ্য নিরাপত্তা, দক্ষিণ এশিয়ার কৃষি, গ্রমীণ ও সামাজিক উন্নয়ন, জনস্বাস্থ্য, গুণগত শিক্ষা, যোগাযোগ, পর্যটন, পুষ্টিসহ একাধিক বিষয়।

সন্ধ্যা পৌনে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাঠমান্ডু ঘোষণাপত্র আনুষ্ঠাকিভাবে সাংবাদিকদের দেয়া হয়নি। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণাপত্র তৈরি করছে বলে জানান নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

নিরাপত্তা, খাদ্য, শিক্ষা ও বাণিজ্যকে অগ্রাধিকার ৩৬ দফা কাঠমান্ডু ঘোষণা

আপডেট টাইম : ০৪:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০১৪