অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আ.লীগ মানে উন্নয়ন : প্রধানমন্ত্রী

হবিগঞ্জ : আওয়ামী লীগ মানেই উন্ন্য়ন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে হবিগঞ্জে আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছিলাম। ডিজিটাল বাংলাদেশ তৈরি হয়েছে। প্রতিটি ইউনিয়নে এখন ডিজিটাল তথ্য কেন্দ্র রয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, সকল ক্ষেত্রেই যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে। দেশে যেন কোনো যুবক বেকার না থাকে সে ব্যবস্থাও করছে সরকার।

তিনি আরো বলেন, বিএনপি দুর্নীতি আর মানুষ খুন ছাড়া কিছুই দিতে পারে নি। তারা দেশে অশান্তি নিয়ে এসেছিল। আওয়ামী লীগ সরকার মানুষকে শান্তিতে রেখেছে।

তিনি বলেন, বিএনপি-জামাত জোট আসলে দেশে নাকি উন্নয়নের জোয়ার হয়। কিন্তু উন্নয়নের জোয়ার নয় আসলে ভাটা হয়। উন্নয়ন হয় শুধুমাত্র বোমা হামলা ও সন্ত্রাসবাদের।

বিএনপি ক্ষমতায় শুধু আখের গোছাতে ব্যস্ত ছিল বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় হবিগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করারও ঘোষণা দেন তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আ.লীগ মানে উন্নয়ন : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০১৪