পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সরকার শিক্ষার মান উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার

ঢাকা : ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, বাংলাদেশ উন্নত মানবসম্পদ তৈরিতে অভূতপূর্ব সাফল্য রেখে চলছে। আধুনিক শিক্ষাব্যবস্থার নিরিখে বাংলাদেশ সরকার শিক্ষার মান উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে শিক্ষাক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন।

মঙ্গলবার ঢাকা ইমপেরিয়াল কলেজের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, আজকের ছাত্রসমাজ আগামীর উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ হতে সর্বদা দূরে থাকার পরামর্শ দেন তিনি। এসময় জ্ঞানের পবিত্র আলোয় হৃদয়কে আলোকিত করে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজেদের মেধা ও মননকে কাজে লাগানোর জন্য তাদের প্রতি আহ্বান জানান ডেপুটি স্পিকার।

শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা হলেন জাতি গঠনের যৌথ কারিগর। শিক্ষকদের সুশিক্ষাদান, সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সঠিক নজরদারি ও পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে উৎকৃষ্ট সন্তান, গড়ে ওঠে মর্যাদাশীল উন্নত জাতি। সন্তানদের অতি আদরে একরোখা করে তোলা এবং অতি অনুশাসনে অবাধ্য সন্তানে পরিণত করা থেকে বিরত থাকতে তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

পরে ডেপুটি স্পিকার অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

ইমপেরিয়াল কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ইসমত কাদির গামা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে রহমতুল্লাহ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সরকার শিক্ষার মান উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার

আপডেট টাইম : ০৫:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪