পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মালয়েশিয়ার প্রোটন গাড়ি তৈরি হবে বাংলাদেশে

কুয়ালালামপুর: মালয়েশিয়ার গাড়ি প্রস্তুতকারী কোম্পানি প্রোটন বাংলাদেশে শিগগিরই তাদের গাড়ি তৈরি কারখানা স্থাপন করবে। এতে অনেক বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রোটনের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মঙ্গলবার এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের এক সরকারি সফরে আজ এখানে পৌঁছলে মাহাথির মোহাম্মদ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এখানে গ্রান্ড হায়াতের প্রধানমন্ত্রীর হোটেল স্যুটে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এ কে এম শামীম চৌধুরী বলেন, বৈঠকে মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সকল ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন। প্রধানমন্ত্রী সুবিধাজনক কোনো এক সময়ে বাংলাদেশ সফরে আসতে মাহাথিরের প্রতি আহবান জানান।- বাসস

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মালয়েশিয়ার প্রোটন গাড়ি তৈরি হবে বাংলাদেশে

আপডেট টাইম : ০৭:১৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪