পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এক দশকের ভেতরে দেশ দারিদ্রমুক্ত হবে : অর্থমন্ত্রী

সিলেট : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এক দশকের ভেতরে দেশ হবে দারিদ্রমুক্ত। শুধু তাই নয়, বিভিন্ন কারণে এক দশকের মধ্যে উন্নত দেশের মর্যাদা পাবে বাংলাদেশ।

সিলেটের দক্ষিণ সুরমায় আমেরিকা এবং বাংলাদেশের ব্যবসায়ীরা ৭০০ একর জায়গা নিয়েছেন আইটি সিটি করার জন্য। সিলেটেই হবে বৃহৎ এই আইটি সিটি।

বুধবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সদর উপজেলা শাহী ঈদগাহ মাঠে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, দেশ অনেক এগিয়ে গেছে। এখন পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমাদের দেশও ব্যবসাসহ নানা ধরনের কাজে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। দেশে চলতি দশকেই দারিদ্রসীমা প্রায় ১৪ দশমিকের নিচে চলে আসবে। সে সময়ে দেশে বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পাব। প্রধানমন্ত্রী খুব তাড়াতাড়ি এটা করে দেখাবেন।

তিনি বলেন, মেলার নামে ঘুষ-জুয়া বন্ধ না হলে আমার অনুমতি ছাড়া কোন মেলা হবে না। তবে আমি চাই সিলেটে মেলা করার দায়িত্ব ব্যবসায়ী সংগঠনগুলো আয়োজন করুক, যেখানে মেলার নামে অনৈতিক কার্যকলাপ হবে না। বাদাঘাট এলাকায় লঞ্চ স্টিমার ইন্ডাস্ট্রিজ গড়ে তুললে ব্যবসায়ীরা লাভবান হবেন।

মেট্রোপলিটন চেম্বারের পরিচালক হাসিন আহমদ মিন্টুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আফজাল রশীদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশন অব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সাবেক সভাপতি এ কে আজাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, এসএমপি কমিশনার, ডিআইজি, সাবেক এমপি জেবুন্নেছা হক প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এক দশকের ভেতরে দেশ দারিদ্রমুক্ত হবে : অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৫৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০১৪