পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কেউ বেকার থাকবেন না : তথ্যমন্ত্রী

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে এখন উন্নয়নের চাকা ঘুরছে, শিল্প কারখানা বাড়ছে, বেকার সমস্যা কমছে। কেউ আর বেকার থাকবেন না।

রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ইন্টারন্যাশনাল অনলাইন জব ওয়েবসাইটের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এনকেও কর্পোরেশন এবং উমিট লিমিটেড (বাংলাদেশ) এর যৌথ উদ্যোগে দেশে প্রথম ইন্টারন্যাশনাল অনলাইন জব ওয়েবসাইট হ্যাপিজবস (happiijobs.com) এর যাত্রা শুরু করলো।

হাসানুল হক ইনু বলেন, তদবির সংস্কৃতি, টেন্ডারবাজি, দলবাজির কুফল থেকে দেশকে রক্ষা করতে তথ্যপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন চাকরির জন্য কেউ আর তদবীর করতে যায় না। ওয়েবসাইটে বসেই যোগ্য ব্যক্তি তার যোগ্য ঠিকানা খুঁজে পাচ্ছে। তারই একটি অংশ হিসেবে এই ওয়েবসাইটি যাত্রা শুরু করল। এর মাধ্যমে দেশ এবং বিদেশে যোগ্য লোককে উপযুক্ত জায়গায় চাকরির ব্যবস্থা করা সম্ভব হবে।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশে এই সাইটটির মাধ্যমে চাকরিপ্রার্থী ও চাকরিদাতার মধ্যে সংযোগ স্থাপন করা সম্ভব হবে। বিশ্বায়নের যুগে এ উদ্যোগ দেশে-বিদেশে চাকরির সুযোগ সৃষ্টির পাশাপাশি পণ্য বিক্রির একটি নতুন দ্বার খুলেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমকেও কর্পোরেশনের (ইউএসএ) প্রেসিডেন্ট নাজমুল কোরেশী, এনআরবির চেয়ারপার্সন শেকিল চৌধুরী, ইউএমআইটি লিমিটেড এর চেয়ারম্যান শামসুল আরেফিন প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কেউ বেকার থাকবেন না : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৩:২৮:২০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪