পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শ্যালা নদীতে নৌযান চলাচল বন্ধ

বাগেরহাট: বাগেরহাট জেলার মংলা থানার অন্তর্গত শ্যালা নদীর মৃগামারী এলাকায় তেলবাহী ট্যাংকার ডুবির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সবধরণের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার নৌপরিবহণ মন্ত্রণালয়ে নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি আন্ত:মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, মঙ্গলবার ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকার ‘ওটি সাউদার্ন স্টার-৭’ উদ্ধারসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার খুবই আন্তরিক। ডুবে যাওয়া ট্যাঙ্কার থেকে নির্গত তেল ছড়িয়ে পড়া রোধকল্পে কাল সবধরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সভায় আরো জানানো হয়, সার্বিক প্রস্তুতি তদারকির জন্য নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলামকে সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করা হয়েছে।

ধাক্কা প্রদানকারী অপর তেলবাহী জাহাজ ‘এম টি টোটাল’কে বুধবার ভোলায় আটক করে সার্ভে ও রেজিস্ট্রেশন সনদ স্থগিত করা হয়েছে বলেও জানানো হয়।

এর আগে নৌপরিবহণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (টাস্কফোর্স) মো. নুর-উর-রহমানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এবং সমুদ্র পরিবহণ অধিদফতরের নটিক্যাল সার্ভেয়ার এন্ড এক্সামিনার ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে গঠিত অপর একটি তদন্ত কমিটি ইতোমধ্যে ট্যাংকার ডুবির ঘটনা তদন্তের কাজ শুরু করেছে।

আগামী ২-৩ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে সভায় আশা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমান, নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফয়েজ আহম্মদ, নৌপরিবহণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসির আরিফ মাহমুদ ও যুগ্মসচিব মো. সোহরাব হোসেন শেখ প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শ্যালা নদীতে নৌযান চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৬:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০১৪