অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক জিয়া ইতিহাসকে ধ্বংস করার খেলায় মেতেছে

ঢাকা: খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় এদেশের যুব সমাজের নীতি-নৈতিকতাকে ধ্বংস করেছে। তাই তারেক রহমান তার পলাতক জীবনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করার খেলায় মেতেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

শুক্রবার বিকেল ৪ টায় শহীদ রাসেল মঞ্চে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ যুব মৈত্রীর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এদেশের যুব সমাজকে তাদের নিজের স্বার্থেই তার ঐ মিথ্যাচার ও অর্বাচীনতাকে উপযুক্ত জবাব দিতে হবে।

যুব মৈত্রীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর রতন এতে সভাপতিত্ব করেন। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ’৭১-এর ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অব.) কামরূল হাসান ভুইয়া মুক্তিযুদ্ধে রণাঙ্গনের ঘটনা প্রবাহ বর্ণনা করেন, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স।

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন, ১১নং সেক্টর-এর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. জহুরুল হক মুন্সি বীর প্রতীক, নুর ইসলাম বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সোবহান বীর প্রতীক, যুব মৈত্রীর কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন, সাইফুল ইসলাম তপন, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক কামরুল হাসান নাসিম, প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি মাহবুবুল আলম সোহেল ও কেন্দ্রীয় তথ্য ও গবেষনা সম্পাদক কাজী মাহমুদুল হক সেনা প্রমুখ।

আলোচনা শেষে যুবনেতা ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়দেব কুমার জয়-এর নেতৃত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

তারেক জিয়া ইতিহাসকে ধ্বংস করার খেলায় মেতেছে

আপডেট টাইম : ০৪:১৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪