পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

‘দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই’

সিলেট : আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, তেলের দাম না কমানো দেশের জন্যে ভাল, এতে রাজস্ব বাড়বে।

শুক্রবার বিকেলে সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় সংস্কারকৃত প্রেসবিটারিয়ান চার্চের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে কখনো আন্তর্জাতিক দামের সঙ্গে তুলনা করে তেলের দাম নির্ধারণ করা হয় না। আমরা সবসময় কম দামে তেল বিক্রি করি। তবে আমাদের ক্ষমতার উপর নির্ভর করে মাঝে মাঝে দাম বাড়াই।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম এ পর্যায়ে বেশিদিন থাকবে না। তাছাড়া তেলের দাম না কমানো দেশের জন্যে ভাল, এতে রাজস্ব বাড়বে।

পরে মন্ত্রী ধর্মপাল বিজয় বিষপ এনডি’ ক্রুজের সভাপতিত্বে যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, স্থানীয় কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, শাহানারা বেগম, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত ভট্টাচার্য্য প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

‘দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই’

আপডেট টাইম : ০৪:৫১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪