পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মানবতাবিরোধী অপরাধের বিচার কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি সোমবার

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়েছে।

রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ দিন ধার্য করেন।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে রিভিউ শুনানি অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার জন্য আদালতের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেন। পরে রাষ্ট্রপক্ষ শুনানির তারিখ চেয়ে আবেদন করলে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৮ মার্চ (রোববার) পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন।

এ প্রসঙ্গে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, চেম্বার আদালতে শুনানিতে আসামিপক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষ বলেছে, শুনানি হওয়া দরকার। আদালত বলেছেন, রোববার তারিখ জানিয়ে আদেশ দেওয়া হবে।

এটর্নি জেনারেল জানান, আসামিপক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করায় মৃত্যু পরোয়ানার কার্যকারিতা স্থগিত হয়ে গেছে। তবে তিনি মনে করেন, পুনর্বিবেচনায় আপিল বিভাগের রায় পরিবর্তিত হবে না। পুনর্বিবেচনার আবেদন করা হয় যাতে আদালত রায়ে কোনো ভুল করে থাকলে তা শুধরে নিতে পারেন। এ ক্ষেত্রে রায়ে কোনো ভুল হয়নি।

আসামিপক্ষ জানায়, ৪৪টি যুক্তি তুলে ধরে রায় পুনর্বিবেচনার আবেদনে তাঁরা কামারুজ্জামানের ফাঁসির আদেশ বাতিল ও খালাস চেয়েছেন। এই আবেদন জমা দেওয়ার পর আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের রায়ে একজন বিচারপতি ফাঁসির আদেশের বিষয়ে ভিন্নমত দিয়েছেন। ওই বিচারপতির যুক্তিগুলো ধরেই পুনর্বিবেচনার আবেদনের শুনানি করা হবে।

২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন। গত বছরের ৩ নভেম্বর আপিল বিভাগ কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন। এরপর গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

মানবতাবিরোধী অপরাধের বিচার কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি সোমবার

আপডেট টাইম : ০৯:১৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০১৫