অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সারাদেশে ভূমি অফিসে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত

ঢাকা : সারাদেশের ভূমি অফিসে অব্যাহত দুর্নীতি ও অনিয়ম ঠেকাতে এবার ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) বসানোর উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। তবে পরীক্ষামূলকভাবে প্রথমে স্বল্প পরিসরে এই সিসি ক্যামেরা বসানো হবে বলে সংসদে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ।

মঙ্গলবার জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে আ ফ ম বাহাউদ্দিন (নাছিমের) উত্থাপিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ সব তথ্য জানান।

মন্ত্রী জানান, ভূমি অফিসে সিসি ক্যামেরা স্থাপন করা হলে অনিয়ম ও দুর্নীতি অনেক কমে যাবে। পরীক্ষামূলক এ উদ্যোগের ফলাফলের ভিত্তিতে পর্যায়ক্রমে সারাদেশে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগমের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাকে ডিজিটাল করার লক্ষ্যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে খতিয়ান/পর্চা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। যা প্রকল্প সমাপ্ত হওয়ার পর সুফল পাওয়া যাবে।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ভূমিদস্যু প্রতিরোধকল্পে সরকারের পরিকল্পনা রয়েছে। বর্তমান অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৪৩৭ দশমিক ৫৪ একর খাসজমি উদ্ধার করা হয়েছে। ভূমিদস্যু প্রতিরোধ এবং বেদখল করা খাসজমি উদ্ধারের বিষয়টি চলমান প্রক্রিয়া।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সারাদেশে ভূমি অফিসে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত

আপডেট টাইম : ০২:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০১৫