পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আমরা চাইনা আর কাউকে পুড়িয়ে মারা হোক : প্রধানমন্ত্রী

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাইনা কোনো নিরীহ মানুষ, কোনো শিশু, কোনো অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে মারা হোক। আজকে বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা চাই সকলের নিশ্চিত সুন্দর জীবন।

মঙ্গলবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট আমরা শুধু জাতির পিতাকে হারাইনি, হারিয়েছি মুক্তিযুদ্ধে ইতিহাসকে, হারিয়েছি মুক্তিযুদ্ধের আদর্শকে।

তিনি শিশুদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজকের শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে দেশকে গড়ে তুলতে হবে। তার চিন্ত-চেতনাকে বাস্তবায়ন করতে হবে। সেই আলোকে দেশের জন্য কাজ করতে হবে।

শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগে শিক্ষা ব্যবস্থায় অবকাঠামোগত কোনো উন্নয়ন ছিলোনা। এখন আমাদের সময়ে সকল স্কুলগুলো ছাত্রছাত্রীরা টিফিন পায়, যেখানে ভালো ভবন নেই সেখানে ভবনের ব্যবস্থা করে দিয়েছি, মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করে দিয়েছি, যেখানো কোনো স্কুল নেই সেখানে আমার স্কুল করে দিয়েছি। একমাত্র আমরা শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছি।

প্রতিবন্ধীদের প্রতি সহমর্মী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমাদের আশেপাশে যেসকল প্রতিবন্ধী শিশু আছে। তাদেরকে কখনো অবহেলা করবে না, কষ্ট দিবে না। সবসময় তাদের মনের কষ্ট ভুলিয়ে দিয়ে তোমরা তাদের পাশ থাকবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে কোনো দরিদ্র থাকবেনা। মানুষের নূন্যতম যে চাহিদা গুলো দরকার যেমন-খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। যাতে করে আগামী দিনে শিশুরা সুস্থ সবল হবে। আমার একটাই চাওয়া বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলব।

খেলাধুলার প্রতি শিশুদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি আমাদের শিশুদের খেলাধুলায় মনোযোগী হতে হবে। এজন্য আমরা স্কুলে স্কুলে প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করেছি। এর মাধ্যমে প্রমাণ করতে হবে সুযোগ পেলে আমরাও পারি।

তিনি আরো বলেন, মহান অর্জনের মহান ত্যাগের দরকার। তাই তোমরা বঙ্গবন্ধুর আদর্শে বলিয়ান হয়ে ত্যাগের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে সেই আশাই করি তোমাদের কাছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আমরা চাইনা আর কাউকে পুড়িয়ে মারা হোক : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৫৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫