পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রাজনীতিতে আছে শুধু বাটপারি : ওবায়দুল কাদের

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির পাশে ‘টাউট-বাটপার, চাঁদাবাজ, ভূমিদস্যু ও লুটেরাদের’ ছবি দেখতে পেলেই ছিঁড়ে ফেলার অহ্বান জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন- বর্তমান রাজনীতিতে কোন আদর্শ নেই, আছে শুধু বাটপারি। এ সব কর্মকাণ্ড দেখে বুকটা ফেটে যায়।

আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে এক ধরণের মানুষেরা এ অপকর্ম করে যাচ্ছে। তাদের সঙ্গে কোনো আপস নেই, এদেরকে ঠেকাতে হবে। আর এতেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবেন।

তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন সরকার হটানোর জন্য নয়। তাদের আন্দোলন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তারা আন্দোলনের নামে নাশকতা করছে।

বিএনপির সঙ্গে কোন সংলাপ হবে না সাফ জানিয়ে দিয়ে এ মন্ত্রী বলেন, আইএসের সঙ্গে জাপান ও ইউরোপীয় ইউনিয়ন কোন ধরনের সমঝোতায় বসেনি, বাংলাদেশে আইএস স্টাইলে কর্মকাণ্ড করছে বর্তমান বিএনপি- জামায়াত। তাদের সঙ্গে সংলাপ করে লাভ কি? সংলাপ করতে হলে সম্পূর্ণভাবে এই সন্ত্রাস-সহিংসতা বন্ধ করতে হবে। তারপর দেখা যাবে কি করা যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাজনীতিতে আছে শুধু বাটপারি : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫