পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আম্পায়ারদের পক্ষপাতিত্বে বিরক্ত ক্ষুব্ধ খালেদা

ঢাকা: আইসিসি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে দুই অ্যাম্পায়ের পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্তে বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বড় কোনো ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল জয় পেলে তাদের শুভেচ্ছা জানালেও অ্যাম্পায়ারিং নিয়ে এ-ই প্রথম মন্তব্য করলেন তিনি।

বৃহস্পতিবার ম্যাচ শেষে তাদের বিতর্কিত আম্পায়ারিংয়ের খবর শুনে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা বাংলামেইলকে জানান, চেয়ারপারসনে রাজনৈতিক কার্যালয়ের স্যাটেলাইট টিভি সংযোগ এখনো বিচ্ছিন্ন। এখানে বিটিভিও দেখা যায় না। একারণে তিনি টেলিভিশনে খেলা দেখতে পারেননি। তবে অন্যরা রেডিও খেলা শুনেছেন। তারা চেয়ারপারসনকে খেলার নিয়মিত হালনাগাদ খবর দিয়েছেন।

তিনি আরো জানান, বাংলাদেশ দল ভারতের বিরুদ্ধে বড় রানের ব্যবধানে হারলেও তাদের পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেছেন। আর খেলা চলাকালে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ে তিনি বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘ওরা তো ভারতকেই জিতিয়ে দেবে!’

উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হচ্ছেন দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ড। ভারতের ইনিংসে রোহিত শর্মা আউট হয়ে যেতেন ৯০ রানেই। রুবেলের বলে তিনি ক্যাচ দেন ইমরুলের হাতে। তবে সবাইকে অবাক করে দিয়ে নো বল দেন ইয়ান গোল্ড।

আবার মাশরাফির বলে এলবিডব্লিউর শিকার হয়েছিলেন সুরেশ রায়না। আম্পায়ার নট আউট দেন। বাংলাদেশ রিভিউ চায়। সেখানে দেখা যায় বল নিচু হয়েই লেগ স্ট্যাম্পে আঘাত করত। কিন্তু আম্পায়ার সিদ্ধান্ত বদলাননি।

বাংলাদেশ ইনিংসেও আম্পায়াররা হেঁটেছেন ভারতের পক্ষেই। মাহমুদুল্লাহর ক্যাচ সীমানার কাছাকাছি নিয়েছিলেন শিখর ধাওয়ান। যাতে মনে হয়েছিল তার পা স্পর্শ করেছে সাইডলাইন। কিন্তু রিপ্লেতে পরীক্ষা-নিরীক্ষা না করেই রিয়াদকে আউট দেন আম্পায়ার।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আম্পায়ারদের পক্ষপাতিত্বে বিরক্ত ক্ষুব্ধ খালেদা

আপডেট টাইম : ০৬:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫