পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

চট্টগ্রামের দুই কলেজে অস্ত্র উদ্ধার শিক্ষামন্ত্রীর নিরবতাকেই দায়ী করলো ছাত্রলীগ

ঢাবি : চট্টগ্রাম সরকারি ও মহসিন কলেজে ছাত্রশিবিরের তৎপরতাকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, শিবিরের এই কর্মকাণ্ডে শিক্ষামন্ত্রীর নিরবতা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘প্রশাসনের পৃষ্ঠপোষকতায় শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নষ্ট করে জামায়াত-শিবির কর্তৃক সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগ সভাপতি বলেন, চট্টগ্রাম সরকারি ও মহসিন কলেজ থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কলেজ প্রশাসনের সহায়তায় শিবিরের নেতাকর্মীরা এই অস্ত্র মজুদ করেছে দাবি করেন তিনি। আর এর সঙ্গে কলেজ দু’টির শিক্ষক ও প্রশাসনের কর্মচারীরা সরাসরি জড়িত বলেও অভিযোগ ছাত্রলীগের।

তিনি বলেন, চট্টগ্রাম, রাজশাহী ও দিনাজপুরের হাজী দানেশ বিশ্ববিদ্যালয়সহ আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের মজুদ রয়েছে।

এখনই কলেজ দু’টির শিক্ষকদের অন্যত্র বদলি করে মেধারভিত্তিতে কলেজ হোস্টেলে আসন বন্টন করতে শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানান। অন্যথায় এসব সন্ত্রাসীদের অস্ত্রে যেকোনো সময় শিক্ষার্থীদের জীবন বিপন্ন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

উদ্ধারকৃত অস্ত্র ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে হরতাল-অবরোধের পক্ষে ব্যবহার করা হতো বলেও অভিযোগ করেন ছাত্রলীগ সভাপতি। এছাড়া ক্যাম্পাসে জঙ্গিবাদী গোষ্ঠীকে নিষিদ্ধ করে আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে তিনি দাবি জানান।

সংবাদ সম্মেলনে ৭টি দাবি উল্লেখ করা হয়। দাবিগুলো হলো- অবিলম্বে চট্টগ্রাম সরকারি ও মহসিন কলেজ ছাত্রবাস বন্ধ করে দিতে হবে। ক্যাম্পাসগুলোতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করতে হবে। কলেজ প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। প্রগতিশীল ভাবধারায় বিশ্বাসী শিক্ষকদের নিয়োগ দিতে হবে। উভয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করতে হবে। ছাত্রসংসদ নির্বাচন দিয়ে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে এবং ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

আজকের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ঢাবি ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শামছুল কবির রাহাত, মুস্তাফিজুর রহমান মোস্তাক, কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

চট্টগ্রামের দুই কলেজে অস্ত্র উদ্ধার শিক্ষামন্ত্রীর নিরবতাকেই দায়ী করলো ছাত্রলীগ

আপডেট টাইম : ০৯:৪২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০১৫