পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সুষ্ঠু পরিবেশ বিরাজ করলে নির্বাচনে অংশ নিতে পারে বিএনপি : এমাজ উদ্দিন

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যদি বিরাজ করে তাহলে বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে যেতে পারে। তবে নির্বাচনের যাওয়ার বিষয়ে সিদ্বান্ত হবে দলীয় ফোরাম ও ২০ দলীয় জোটের বৈঠকে।

শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। নির্বাচন বিষয়ে সব সময়ে ইতিবাচক।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই ভিসি বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে সুস্থ অবস্থায় ফেরত দিতে হবে।

বিএনপি নির্বাচনে অংশ নিলে আন্দোলনের কোন পরিবর্তন হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এমাজ উদ্দিন বলেন, যদি নির্বাচনে অংশ নেয় তাহলে আন্দোলনের রুপ রেখা পরিবর্তন হতে পারে বলে আমি মনে করি।

এর আগে ৭টা ২৫ মিনিটে ড. এমাজ উদ্দিনের নেতৃত্বে পেশাজীবীদের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।

প্রতিনিধি দলে ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক ড. মাহফুজ উল্লাহ, প্রফেসর আ ফ ম ইউসুফ হায়দার, তাহমিনা আক্তার পপি, প্রফেসর মামুন হোসেন ও সাংবাদিকদের সংগঠন ডিইউজে সভাপতি কবি আব্দুল হাই শিকদার।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সুষ্ঠু পরিবেশ বিরাজ করলে নির্বাচনে অংশ নিতে পারে বিএনপি : এমাজ উদ্দিন

আপডেট টাইম : ০৬:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০১৫