পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

উইন্ডিজ কোচ গিবসন আর দলের সঙ্গে নেই

ওয়ানডে সিরিজে অবতীর্ণ হতে ওয়েস্ট ইন্ডিজ দল গত ২দিন অবস্থান করছে গ্রেনাডায়, অথচ সিরিজপূর্ব অনুশীলনে দলের হেড কোচ ওটিস গিবসনকে খুঁজে পাওয়া যায়নি! গত ৪ বছর ২৯ টেস্ট, ৯০ ওয়ানডে এবং ৪৫টি টি-২০ ম্যাচে উইন্ডিজ দলের কোচকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ত্রিনিদাদ এন্ড টোবাগো গর্ডিয়ান এর তথ্যমতে ওটিস গিবসনকে সরিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াসের কোচ এবং অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থারকে দেয়া হয়েছে উইন্ডিজ ক্রিকেট দলের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব। কোচের শর্ট লিস্টে শ্রীলংকার ব্যাটিং কোচ মারভান আতাপাত্তুর নামও আছে বলে জানিয়েছে ওই পত্রিকাটি। তবে ওটিস গিবসন সম্পর্কে বিস্তারিত কিছু না বললেও ত্রিনিদাদ এক্সপ্রেসকে দেয়া সাক্ষাতকারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি ডেভ ক্যামেরন অনুশীলনে গিবসনের অনুপস্থিতির কথা নিশ্চিত করেছেন- ‘তিনি গ্রেনাডায় নেই, আমরা কেবল এটুকুই নিশ্চিত করতে পারি। এছাড়া আর কিছুই এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাবে না। আমরা আলোচনা করছি।’ তবে সিরিজ শুরুর আগের দিন দলের সঙ্গে কোচের না থাকার খবরটি স্বাগতিকদের বড় ধরনের ভাবনায় ফেলেছে, সন্দেহ নেঈ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

উইন্ডিজ কোচ গিবসন আর দলের সঙ্গে নেই

আপডেট টাইম : ০৯:৪৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০১৪