পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বিএনপিকে ভোট দেবেন তা হতে পারে না : প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির রাজনীতি ধ্বংসের রাজনীতি, তারা মানুষ খুন করে। এরপরেও তাদের ভোট দেবেন তা হতে পারে না।’

শনিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি সর্বত্র ধ্বংসের চিহ্ন রেখে গেছে। বিএনপি-জামায়াত মানে ধ্বংসের রাজনীতি। তাদেরকে কেউ ভোট দেবে না। তাদের কোনো সমর্থন থাকতে পারে না।

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি বিদ্যুৎ দিতে পারে না। কিন্তু আওয়ামী লীগ বিদ্যুৎ দিলে ওই বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে ধ্বংস করে। বিএনপি মানেই ধ্বংসের রাজনীতি করা। জামায়াত মানেই ধ্বংসের রাজনীতি করা। তারা মানুষের ধ্বংস করতে পারে। এদের মতো জঘন্য রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখে নাই।’

সীমান্ত চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের পার্লামেন্টে সীমান্ত চুক্তি সংক্রান্ত বিল পাস আওয়ামী লীগের রাজনৈতিক ও কূটনৈতিক বিজয়। লংমার্চ হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আগে কেউ এই চুক্তি আদায় করতে পারেনি।’

তিনি আরো বলেন, ‘বিএনপি মুখে ভারত বিরোধিতা করে, কিন্তু ক্ষমতায় গেলে ঠিকই ভারতের তোষামোদ করে। তারা ক্ষমতায় থাকতে কোনো চুক্তি বাস্তবায়ন করতে পারেনি।’

এর আগে শনিবার দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত ‘শেখ হাসিনা সেতু’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি চাপাইনবাবগঞ্জে ৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বিএনপিকে ভোট দেবেন তা হতে পারে না : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৭:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫