অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোষ্ট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক সঞ্জয় দত্ত (২৯) কে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-বিজিবির কাছে ফেরত দিয়েছে।

রোববার দিবাগত রাত ৮ টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রবিউল ইসলাম এবং বিএসএফএর পক্ষে গেদে ক্যাম্পের কোম্পানী কমান্ডার এ সি সঞ্জয় কুমার প্রমুখ।

জানা যায়, রোববার দুপুরে কুষ্টিয়া জেলার ভোড়ামারা উপজেলার সাতবাড়ি ইউনিয়নের মইশাজোড়া গ্রামের সন্ন্যাসী সরকারের ছেলে সঞ্জয় সরকার দর্শনা চেকপোষ্ট সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় গেদে বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করে।

বিকেলে বিজিবি তাকে ফেরত চেয়ে বিএসএফ এর কাছে চিঠি দেয়। এরপর রাতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-বিজিবির কাছে ফেরত দেয়। রাত ১০ টার দিকে বিজিবি তাকে দামুড়হুদা থানায় সোপর্দ করে।

দামুড়হুদা থানার ওসি কামরুজ্জামান জানান, এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে। সোমবার সকালে তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত

আপডেট টাইম : ০৯:৩১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫