পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা

মেঘনায় ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের আশা ক্ষীণ

বাংলার খবর২৪.কম,index_49128চাঁদপুর : চাঁদপুরের মেঘনায় ডুবে যাওয়া মালবাহী জাহাজ উদ্ধারের আশা ক্ষীণ হয়ে পড়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোবারক হোসেন বলেন, ওই স্থানে পানির অস্বাভাবিক স্রোতের তোড় ও গভীরতা অনেক বেশি হওয়ায় প্রাথমিকভাবে জাহাজটি উদ্ধার করা অনেকটা অসম্ভব হয়ে পড়েছে।

ডুবে যাওয়া জাহাজের ১৩ নাবিককে সুস্থ অবস্থায় মঙ্গলবার দুপুরে উদ্ধার করা হয়েছে বলে দমকল বাহিনী সূত্রে জানা গেছে।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কাইয়ুম জানান, এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মহল থেকে অভিযোগ দায়ের করা হয়নি।

এদিকে নিমজ্জিত জাহাজটি সন্ধান করার জন্য কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা মেঘনা নদীতে কাজ করে যাচ্ছেন।

পানি উন্নয়ন বোর্ড’র সূত্র ধরে এই কর্মকর্তা আরো বলেন, যে স্থানে জাহাজটি ডুবে গেছে তার গভীরতা ১৬০/১৮০ফুট হবে এবং এখানে প্রচণ্ড বেগে স্রোতে বইছে।

অপরদিকে ডুবে যাওয়া জাহাজটিতে ১৩শ’ মেট্টিক টন সিমেন্ট তৈরি করার ক্লিংকার ছিলো বলে জাহাজের নাবিকরা জানিয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে শহরের পুরান বাজারের হরিসভা এলাকার অদূরে মেঘনায় সিমেন্টের ক্লিংকার বোঝাই একটি জাহাজকে অপর আরেকটি জাহাজ ধাক্কা দিলে জাহাজটি ডুবে যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা

মেঘনায় ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের আশা ক্ষীণ

আপডেট টাইম : ০৩:২০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০১৪