পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক অবিচ্ছেদ্য: বার্নিকাট

ঢাকা : যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অভিন্ন মূল্যবোধ ধারণ করে, যা দুই দেশের সম্পর্ককে ‘গতিশীল’ বহুমুখী ও অবিচ্ছেদ্য’ করে তুলেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৩৯তম বার্ষিকী উপলক্ষ্যে শনিবার এক বার্তায় ‘বাংলাদেশি বন্ধুদেরও’ এই উদযাপনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বার্নিকাট।

‘সব মানুষ জন্মগতভাবে সমান, জীবন, স্বাধীনতা ও আনন্দ লাভসহ বেশ কিছু অনস্বীকার্য অধিকার দিয়েই সৃষ্টিকর্তা তাদের পাঠিয়েছেন’ এই বিশ্বাসের উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত বলে বার্তায় বলেন বার্নিকাট।

“এসব মূল্যবোধই কোটি আমেরিকান হৃদয়ে ধারণ করে। বহু বছর অভিজ্ঞতায় আমেরিকার মানুষেরা আরও বৈচিত্র্য ধারণ করতে শিখেছি। তাই আমরা বিশ্বাস করি সব নারী-পুরুষই সমান।”

বার্নিকাট বলেন, “আমরা মনে করি, মেফ্লাওয়ারের বংশধরদের থেকে এখনকার অভিবাসী, শ্রবণ প্রতিবন্ধী থেকে যারা শুনতে পান, মর্মন থেকে মুসলিম, সমকামী থেকে বিপরীতকামী- তাদের সবার সমান অধিকার রয়েছে, যার স্বীকৃতি ও সুরক্ষায় আমাদের গণতন্ত্র অব্যাহত ভাবে কাজ করে চলেছে।”

এসব মূল্যবোধ শুধু যুক্তরাষ্ট্রের একার বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

“বাংলাদেশেরও শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি এবং একটি সংবিধান রয়েছে, যা মানুষের অধিকার রক্ষা করছে।”

“আমাদের এই অভিন্ন মূল্যবোধ, যার কারণে আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ক এত গতিশীল, বহুমুখী ও অবিচ্ছেদ্য’ বলে মন্তব্য করেন তিনি।

বার্নিকাট বলেন, “দুই দেশের জনগণই দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বসবাস করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ এবং বসবাসের হারও বাড়ছে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক অবিচ্ছেদ্য: বার্নিকাট

আপডেট টাইম : ০৩:২৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০১৫