পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এইচএসসির পাশের হার ৬৯.৬%

ঢাকা : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারাদেশে গড় পাশের হার ৬৯.৬%। জিপি-এ ৫ পেয়েছে ৪২ হাজার ৮’শ ৯৪জন।

রোববার সকাল ১০টায় গণভবনে শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন।

রোববার বেলা ২টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে।

নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে ফল জানা যাবে।

ফল জানতে যেকোনো মোবাইল নম্বর থেকে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই জানা যাবে ফলাফল।

যেমন: HSC DHA ১১১১১১ ২০১৫ Send To ১৬২২২

বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো- DHA (ঢাকা বোর্ড), BAR (বরিশাল),CHI (চট্টগ্রাম), RAJ (রাজশাহী), COM (কুমিল্লা), JES (যশোর), SYL (সিলেট), DIN (দিনাজপুর) ও MAD (মাদ্রাসা)।

মাদ্রাসার শিক্ষার্থীদের আলিম পরীক্ষার ফলাফল জানতে ALIM লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

কারিগরি বোর্ডের রেজাল্ট জানতে HSC লিখে স্পেস দিয়ে TECH লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়েও সহজে ফল জানা যাবে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন পর্যন্ত এইসএসসির লিখিত পরীক্ষা চলে। আর ১৩ থেকে ২২ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।

আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এইচএসসির পাশের হার ৬৯.৬%

আপডেট টাইম : ০২:৪৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫