অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে জাবি শিক্ষক সমিতি

জাবি : অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে জাবি শিক্ষক সমিতি।

শিক্ষক লাঞ্ছনার অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপুর নিয়োগ বাতিলের জন্য উপাচার্যকে বেঁধে দেয়া ২৪ ঘণ্টা সময় অতিক্রম করলেও তার নিয়োগ বাতিল না করায় আগামীকাল থেকে শিক্ষক সমিতি এ সিদ্ধান্ত পালন করবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শনিবার অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী দীপুর নিয়োগ বাতিলের জন্য উপাচার্যকে বেঁধে দেয়া ২৪ ঘণ্টার সময়সীমা অতিক্রম করা সত্ত্বেও তার বিতর্কিত নিয়োগ বাতিল না করায় সোমবার থেকে সকল শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে যাবেন।

এদিকে, আসন্ন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এ কর্মবিরতির আওতামুক্ত থাকবে কি না এ প্রশ্ন করা হলে তিনি জানান, সোমবার দুপুর ১২টায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা আহ্বান করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এ বছরের জুলাই মাসে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে অভিযুক্ত শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপুকে অস্থায়ী ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (গ্রন্থাগার) পদে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। তারপর থেকেই জাবির শিক্ষক সমিতিসহ সকল শিক্ষকেরা তার নিয়োগের বিরোধিতা করে আসছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে জাবি শিক্ষক সমিতি

আপডেট টাইম : ০২:৩০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০১৫