পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

চিত্রশিল্পী শাহাবুদ্দিনের জন্মদিন

বাংলার খবর২৪.কম:500x350_7cda24762d71f5c07edfc41421a3932d_shahabuddin চিত্রকলায় অসামান্য অবদানের জন্য ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান নাইট ইন দ্য অর্ডার অব দ্য আর্টস অ্যান্ড লিটারেচার পাওয়া চিত্রশিল্পী শাহাবুদ্দিনের ৬৫তম জন্মদিন বৃহস্পতিবার। তিনি ১৯৫০ সালে এই দিন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার অন্তর্গত মেঘনা নদীর পারে আলগী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মাতা মরহুমা সাফিউন্নেছা আহম্মেদ এবং পিতা মরহুম মুক্তিযোদ্ধা তায়েবউদ্দিন আহমেদের দ্বিতীয় সন্তান।
শিল্পী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মাত্র ২১ বছর বয়সে প্লাটুন কমান্ডার হিসেবে ঢাকা শহর এবং দেশের অন্যান্য স্থানে সম্মুখ এবং গেরিলা যোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব প্রদান করেন। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা এই দুই অনুষঙ্গই তার চিত্রকার্যের প্রধান উপাদান। তার সঙ্গে ইউরোপীয় চিত্রকলার ঐতিহ্যের মিশ্রণ তার চিত্রকর্মকে করে তুলেছে ভিন্নধর্মী। শিল্পের মিথক্রিয়ার সঙ্গে মুক্তিযোদ্ধাদের গতিশীল, পেশিবহুল সাহস ও শক্তিমাত্রা মিলিয়ে অতিমানবীয় পুরুষের ছবির অনুরণন তার ক্যানভাসে। এ ছাড়া দেশে-বিদেশে বিভিন্ন চিত্র প্রদর্শনীতে এই উপমহাদেশের বিশেষ ব্যক্তিত্ব ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ মহাত্মা গান্ধী, কবিগুরু রবীন্দ্রনাথে ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মওলানা ভাসানী, জাহানারা ইমাম এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা তার চিত্রকর্মে স্থান পেয়েছে। তিনি দেশে-বিদেশে অগনিত একক ও যৌথ চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। খবর সংবাদ বিজ্ঞপ্তি।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিত্রশিল্পী শাহাবুদ্দিনের জন্মদিন

আপডেট টাইম : ০২:০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪