পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ওজোন স্তরের গহ্বর কমছে

বাংলার খবর২৪.কম500x350_b3c2130aee9f21640d81fe534908d633_ojon ডেস্কঃ জাতিসংঘের বিজ্ঞানীরা জানিয়েছেন, ওজোনগহ্বর ক্রমেই সঙ্কুচিত হচ্ছে। স্ট্র্যাটোস্ফিয়ার বা শূন্যস্তর হলো বায়ুমণ্ডলের দ্বিতীয় মুখ্য স্তর। বায়ুমণ্ডলের ৯০ শতাংশ ওজোন পাওয়া যায় পৃথিবীর ‘রক্ষা বলয়’ হিসেবে পরিচিত এই স্তরে। আর এই রক্ষা বলয় যত সঙ্কুচিত হবে পৃথিবীর জন্য ততই ভাল। ওজোন অক্সিজেনের একটি রূপভেদ, যার রাসায়নিক সঙ্কেত হচ্ছে তিনটি অক্সিজেন পরমাণুর একত্রিকরণ। সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি ছড়িয়ে পড়ে, তা ফিল্টার করে এই শূন্যস্তর এবং সেই পন্থায় মানুষকে রক্ষা করে চর্ম ও চোখের ক্ষতির হাত থেকে। ৮০’র দশক থেকে আশঙ্কাজনক হারে বেড়ে চলা ওজোনস্তরের গহ্বরটা সঙ্কুচিত হওয়ার ফলে বড় ধরনের হুমকির মুখ থেকে বেঁচে যাবে পৃথিবী।
মাঠের ফসলকেও অতিবেগুনি রশ্মির বিকিরণ থেকে রক্ষা করে এই ওজোনস্তর। বিজ্ঞানীরা এই তথ্য জানিয়ে বলেন, এই উন্নয়ন থেকেই বোঝা যায় সঙ্কটকালে এক হয়ে কাজ করলে বিশ্বের যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।
নাসার বিজ্ঞানী পল নিউম্যান জানান, ‘‘২০০০ থেকে ২০১৩ সাল অবধি ওজোনের মাত্রা চারগুণ বেড়েছে। উত্তর অক্ষাংশে প্রায় ৩০ মাইল জুড়ে এর বিস্তার হয়েছে।” আনুমানিক ৭০-এর দশকের শেষেরদিকে ওজোনস্তর পাতলা হতে থাকে। বিজ্ঞানীরা এ ব্যাপারে আশঙ্কা প্রকাশ করলে ১৯৮৭ সালে বিশ্বের দেশগুলো সিএফসি নির্গমন কমানোর ব্যাপারে একমত হয়। এর ফলে সিএফসি নির্গমন হার এই কয়েক বছরে অনেকটা কমেছে।
বিজ্ঞানীরা বলেন, ‘‘ঐ চুক্তিতে না পৌঁছালে ২০৩০ সালের মধ্যে প্রতিবছর বিশ্বে অন্তত আরও ২০ লাখ মানুষ ত্বকের ক্যান্সারে আক্রান্ত হতেন।” অবশ্য তাঁদের কথায়, ‘‘ওজোনস্তরের বিশাল গহ্বরটি বন্ধ করতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।”

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ওজোন স্তরের গহ্বর কমছে

আপডেট টাইম : ১২:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৪