অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শিক্ষা বোর্ডে এসে কুপ্রস্তাব পেলেন এক শিক্ষিকা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা এলাকার এক প্রধান শিক্ষিকা গত ৮ আগস্ট শিক্ষা বোর্ডে প্রশ্ন আপলোড ট্রেনিংয়ে অংশ নিতে আসেন। ট্রেনিং শেষে শিক্ষিকা একটি সমস্যা নিয়ে প্রথমে উপসহকারী প্রকৌশলী কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। পরে কামাল হোসেনের পরামর্শে প্রোগ্রামার হাবিবুর রহমানের কক্ষে যান। হাবিবুর রহমানকে ওই শিক্ষিকা সমস্যা সমাধানের কথা বলেন। এক পর্যায়ে তার হাত চেপে ধরেন। এ সময় হাবিবুর রহমান শিক্ষিকাকে কুপ্রস্তাব দেন এবং রাতে তার বাসায় থাকার প্রস্তাব দেন।

এক পর্যায়ে কৌশলে ওই শিক্ষিকার হাবিবুর রহমানের কক্ষ থেকে বের হয়ে আসেন।

ঘটনাটি ঘটেছে যশোর শিক্ষা বোর্ডে। অভিযুক্ত প্রোগ্রামার হাবিবুর রহমানের বিচার চেয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন চুয়াডাঙ্গার ভুক্তভোগী ওই শিক্ষিকা।

এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মজিদ বলেন, মঙ্গলবার বিকালে ওই শিক্ষিকার কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি স্পর্শকাতর। তিনি বলেন, বেশ কিছুদিন আগের ঘটনা। অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, হাবিবুর রহমানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বেশ পুরোনো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভুক্তভোগীরা ঘটনা চেপে যাওয়ায় তার কোনো শাস্তি হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শিক্ষা বোর্ডে এসে কুপ্রস্তাব পেলেন এক শিক্ষিকা

আপডেট টাইম : ০২:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০১৬