অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সোমবার আদালত বর্জনের ঘোষণা বার কাউন্সিলের

বাংলার খবর২৪.কম 500x350_4fad885c8bd784a66004882640526a46_753_1: উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার লক্ষ্যে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাসের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর সোমবার সারাদেশে আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

এছাড়া রোববার ২১ সেপ্টেম্বর সারাদেশে আইনজীবীদের কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়া হয়।

শনিবার বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা শেষে এ কর্মসুচী ঘোষণা করেন বারের সদস্য ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
তিনি জানান,সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রতিবাদে সারাদেশের সকল বারের সদস্যদের মতামত নিয়ে এ কর্মসৃচি ঘোষণা করা হয়েছে।
এর আগে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেছেন, “বর্তমান প্রেক্ষাপটে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদকে দেয়া হলে উচ্চ আদালতের বিচারকেরা রাজনৈতিক দাবার ঘুঁটিতে পরিণত হবেন। বিচার বিভাগের নিয়ন্ত্রণ চলে যাবে সরকারের হাতে। ”
বিচার বিভাগের বর্তমান অবস্থা নিয়ে সারাদেশের আইনজীবী সমিতির প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ বার কাউন্সিল।
সভায় আরো বক্তব্য দেন- বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী, ফাইনান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ মিয়া,লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান গোলাম মোস্তফা খান, ল রিফর্ম কমিটির চেয়ারম্যান এ কে এম হাফিজুর রহমান খান প্রমুখ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সোমবার আদালত বর্জনের ঘোষণা বার কাউন্সিলের

আপডেট টাইম : ০২:২২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪