পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আদিতমারীতে প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ, আহত ১২ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা Logo আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা Logo আলোকিত লালমনিরহাট’ গড়তে পাটগ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যের সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গঠন Logo শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত Logo পাটগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo প্রত্যন্ত গ্রাম থেকে সাইবার নিরাপত্তার জগতে নয়ন রায়ের এগিয়ে চলা Logo বিআরটিএ, ফরিদপুর সার্কেল কর্তৃক জাতীয় সড়ক নিরাপদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত Logo “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা” বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা

​আসন্ন ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সদর কার্যালয়ের নির্দেশনায় গৃহীত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উদ্যোগে ডগাইর দারুচ্ছুন্নাত ফাযিল (বি.এ) মাদরাসায় সড়ক নিরাপত্তা-বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
​অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকির হোসেন, বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জি.) জনাব সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জি.) জনাব মো: জাহাঙ্গীর আলম, মোটরযান পরিদর্শক মো: নাসিম হায়দার, ট্রাফিক ইন্সপেক্টর মনীর আহম্মদ এবং অত্র মাদরাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় ও পরিচালনা কমিটির শিক্ষকবৃন্দ সড়ক নিরাপত্তা সংক্রান্ত দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
​বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন— নিরাপদ সড়ক শুধু অবকাঠামো বা আইন প্রয়োগের বিষয় নয়; এটি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত সচেতনতা, দায়িত্বশীল আচরণ ও মানবিক বোধের সম্মিলিত প্রতিফলন। আজকের সচেতন শিক্ষার্থীই আগামী দিনের দায়িত্বশীল চালক, যাত্রী ও পথচারী।
​আলোচনার মূল বিষয়বস্তু:
​নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার।
​ট্রাফিক সিগন্যাল ও প্রয়োজনীয় সড়কচিহ্ন মেনে চলার গুরুত্ব।
​গণপরিবহনে যাত্রী হিসেবে পালনীয় নিয়মাবলী।
​চালক ও পথচারীদের দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ।
​সড়ক দুর্ঘটনা হ্রাসে ট্রাফিক আইনের কার্যকর বাস্তবায়ন ও সমন্বিত পদক্ষেপ।
​বিশেষ আয়োজন:
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তাবিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট, প্রসপেক্টাস, ট্রাফিক সাইনসংক্রান্ত সচেতনতামূলক উপকরণ ও নাস্তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে আনুমানিক ২৫০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পুরো আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।
​পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে নিরাপদ সড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনামুক্ত বাংলাদেশ— এই প্রত্যাশার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
​”আসুন, ট্রাফিক আইন মেনে চলি, নিজের ও অন্যের জীবনের মূল্য দিই। নিরাপদ সড়ক হোক সবার অঙ্গীকার, দুর্ঘটনামুক্ত বাংলাদেশ হোক আমাদের প্রত্যয়।”

Tag :
জনপ্রিয় সংবাদ

আদিতমারীতে প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ, আহত ১২

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা

আপডেট টাইম : ১২:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬