অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২

গরিব নয়, দলীয় লোকদের পেট ভরাচ্ছে সরকার : রিজভী

ডেস্কঃ করোনাভাইরাসের কারণে দেশে চলমান সরকারি ছুটির কারণে কর্মহীন গরিব মানুষের খাবারের ব্যবস্থা না করে সরকার শুধু নিজেদের দলীয় লোকদের পেট ভরাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘আজকে সারা দেশে করোনাভাইরাসের কারণে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা দেখছি, সরকার এগিয়ে আসছে না। তারা নানাভাবে চৌর্যবৃত্তি করে দলীয় লোকদের পেট ভরাচ্ছে।’

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ধোলাইখাল এলাকায় গরিবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে বাংলাদেশে প্রস্তুতি না থাকায় করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনার কারণে সারা দেশে কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায়, তারা খাবার খুঁজছেন। তারা খাবারের জন্য ছোটাছুটি করছেন। এই দুঃসময়ে বিএনপির নেতাকর্মীরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে। আর সরকারি দলের মেম্বার চেয়ারম্যানরা ত্রাণের চাল, ডাল ও তেল চুরি করছে। গরিব মানুষের জন্য সরকার কিছুই করছে না বরং ত্রাণের হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের মেম্বার-চেয়ারম্যানের বাড়িতে। এইটা কী একটা জনকল্যাণমূলক সরকারের চরিত্র? সরকার তো এই মুহূর্তে নেমে আসবে যাতে প্রতিটি মানুষ কিছু পায়। তাদের যাতে পেট ভরে।’

তিনি বলেন, ‘কিন্তু নানাভাবে চৌর্যবৃত্তি করে দলীয় লোকদের পেট ভরাচ্ছে সরকার। এভাবে চলতে পারে না। আজকে সব রাজনৈতিক দলগুলোর উচিত ছিল একসঙ্গে কর্মহীন গরিব মানুষের পাশে দাঁড়ানো। সেটা হয়নি। করোনায় ভয় পেলে হবে না। বরং সবাইকে এগিয়ে এসে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবিলা করতে হবে।’

রিজভী বলেন, ‘বিএনপির লোকেরা পকেটের টাকায় গরিব মানুষকে ত্রাণ দিচ্ছে। এজন্য সরকার বাধা দেয়। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। তারা যতই গ্রেফতার করুক আমরা এই মহামারিতে মানুষের পাশে আছি এবং থাকব। রমজান মাসেও গরিব মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

এ সময় ছাত্রদলের সহসভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগ ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে।

গরিব নয়, দলীয় লোকদের পেট ভরাচ্ছে সরকার : রিজভী

আপডেট টাইম : ০৭:৪০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০