পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

কুয়েতের বিপক্ষে ২০৩ রানের জয় পেলো বাংলাদেশ

বাংলার খবর২৪.কম : এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালের ম্যাচে কুয়েতের বিপক্ষে ২০৩ রানের জয় পেয়ে সেমি ফাইনালে বাংলাদেশ ক্রিকেট দল।

বুধবার টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে টাইগাররা। এরপর ২২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩ ওভারে মাত্র ২১ রান তুলতেই সবকটি উইকেট হারায় কুয়েত। ফলে টি-টোয়েন্টির রেকর্ড ২০৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মাশরাফি বিন মুর্তজার দল।

দক্ষিন কোরিয়ার এনচনে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের জন্য ২২৫ রানেট টার্গেটে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলারদের বুঝে ওঠার আগেই অলআউট কুয়েত। শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশী বোলারদের বিপক্ষে কুয়েতের ব্যাটসম্যানদের অবস্থা ছিলো “ছাইড়া দে মা কাইন্দা বাঁচি”।

প্রতিপক্ষের দশটি উইকেটই তুলে নিয়েছে বাংলাদেশের স্পিনাররা। প্রথম চার ওভারে মাশরাফি ও রুবেল হোসেন ১ রান দিলেও উইকেট শূণ্য ছিলেন। এরপর উইকেটের প্রত্যাশায় সাকিব আল-হাসানকে আক্রমণে আনেন নতুন অধিনায়ক মাশরাফি। প্রথম ওভারেই সাফল্য এনে দেন সাকিব।

এরপর ম্যাচের গল্পটি বাংলাদেশী স্পিনারদের। ম্যাচে টাইগারদের সেরা বোলার আরাফত সানি। ২ ওভার বল করে ৮ রান দিয়ে ৪টি উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার। হ্যাটট্রিক করতে না পারলেও এক ওভারে ঠিকই তিনটি উইকেট তুলে নিয়েছেন সানি। মাহমুদুল্লাহ রিয়াদ দুই ওভার বল করে ১ রান দিয়ে তুলে নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া সাকিব আল-হাসান ২ ওভার বল করে চার রান দিয়ে ১টি, শুভাগত হোম ২ ওভার বল করে ১ রান দিয়ে ১টি এবং সাব্বির রহমান ১ ওভার বল করে ৪ রান দিয়ে ১টি উইকেট দখল করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড।

কুয়েতের বিপক্ষে ২০৩ রানের জয় পেলো বাংলাদেশ

আপডেট টাইম : ০৮:৩৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০১৪