পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রাজধানীর ডেমরায় ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৬

ডেস্ক : রাজধানীর ডেমরা এলাকা থেকে বিশ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

সোমবার (১৮ জানুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ডেমরার চৌরাস্তা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. ফারুক হোসেন (৩৩), মো. ইউনুছ আলী (৩৪), মো. তারেক (৩২), মো. ইউসুফ মোল্লা (২৪), মো. কালাম (৩০) ও মো. আলী আজম (৪৪)।

এই বিষয়ে নেতৃত্বে থাকা গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামসুল আরেফীন জানান, মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকারে করে কক্সবাজার থেকে মাদকদ্রব্য নিয়ে আসার সংবাদ পাই। সেই সংবাদের ভিত্তিতে গোয়েন্দা লালবাগ জোনাল টিম ডেমরা চৌরাস্তা এলাকায় প্রাইভেটকারটি আটক করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রাজধানীর ডেমরায় ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৬

আপডেট টাইম : ০১:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১