পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ডেমরায় যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল

ফারুক আহমেদ সুজন :পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর ডেমরায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬৮নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে সোমবার সন্ধ্যায় ডেমরার সারুলিয়াস্থ হাজীনগরে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডেমরা থানা ৬৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফ ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৬৭নং ওয়ার্ড উন্নয়ন ও শালিশী কমিটির আহবায়ক-সারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক
আলহাজ্ব আব্দুল আজিজ প্রধান। এ সময়ে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান,মোয়াজ্জেম মেম্বার (সাবেক),জাকির হোসেন। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আলমগীর কুমকুম,নুর আলম, মোঃ জাকির হোসেনসহ যুবলীগের নেতাকর্মীরা। প্রধান বক্তা আলহাজ্ব আব্দুল আজিজ প্রধান বলেন
পবিত্র রমজান মাস ধর্মপ্রান মুসলমাদের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় মাস। আল্লাহ’র সন্তুষ্টি লাভ এবং ইহকাল ও পরকালের শান্তির জন্য আমাদের প্রতিটি মুসলমানকে ইসলামের নীতি-আদর্শের সহিত জীবন পরিচালিত করতে হবে। দেশ এবং দেশের মানুষের কল্যাণে সকলে মিলিমিশে কাজ করতে হবে। পাড়া-মহল্লার প্রতিটি ক্ষেত্রে সকল প্রকার অন্যায় অপরাধ প্রতিরোধ করে সুশিল সমাজ ও শান্তিময় দেশ গঠনে সকলকেই এগিয়ে আসতে
হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

ডেমরায় যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল

আপডেট টাইম : ০৭:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১